Trick BD

Walton Primo X4 Pro হ্যান্ডস্ অন রিভিউ! সম্পুর্ণ বিবরণ এবং মুল্য!

আসসালামু আলাইকুম 
আশা করি সবাই ভালো আছেন
আমার আজকের রিভিউ টিউনের বিষয়বস্তুঃ-
Walton Primo X4 Pro এর হ্যান্ডস-অন রিভিউ 
মাত্র ২৮,৮০০৳ টাকা দামের এই ফোনে আছে ১৬ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা (অটোফোকাস সম্পুর্ণ), ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অক্টাকোর প্রসেসর, ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও প্রয়োজনীয় নানা ফিচার। মিডিয়াম বাজেটে হাই ক্লাসের ফোন যারা কিনতে চান, তাদের জন্যই এই ফোন। তো চলুন তাহলে ফোনটির বিস্তারিত রিভিউ শুরু করা যাক।


  • চার্জার অ্যাডাপ্টার ও ডাটা ক্যাবল এবং ওটিজি ক্যাবল
  • ইয়ারফোন
  • একটি এক্সট্রা গ্লাস পেপার
  • ইউজার গাইড
  • ওয়ারেন্টি কার্ড
  • একটি মগ, একটি মানি ব্যাগ, একটি টি-শার্ট
    ডিজাইন ও বিল্ড কোয়ালিটিঃ
    ফোনটির পেছনের দিকে উপরের অংশে আছে ১৬ মেগা পিক্সেল রেয়ার ক্যামেরার লেন্স ও ২.০ এপ্যারচার ফ্ল্যাশলাইট। ফোনটির বডির একদম নিচের অংশে স্পিকার, মাইক্রোফোন, ইউএসবি পোর্ট।
    ফোনটির ডানে রয়েছে ভলিউম কী ও পাওয়ার কী, উপরের অংশে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট আর তার পাশেই রয়েছে IR Blaster (এটি দিকে পৃথিবীর যেকোনো রিমোট কন্ট্রোল ডিভাইস নিয়ন্রণ করা সম্ভব) আর সামনের দিকে আছে ১৩ মেগা পিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা, সেন্সর ইত্যাদি। ডিসপ্লের নিচের অংশে ফ্রিঙ্গারপ্রিন্ট সেন্সর!
  • ৫.৫ ইঞ্চি ডিসপ্লে
  • অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো ওএস
  • ১৬ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
  • ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ফ্রিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ৪ গিগাবাইট র্যাম
  • ৬৪ গিগাবাইট রম
  • ডুয়েল সিম
  • ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
  • মেটাল বডি
  • Accelerometer (3D)
  • Proximity
  • Light
  • Orientation
  • Compass
  • Linear Acceleration
  • Rotation Vector
  • Gravity
  • Gyroscope
  • IR Blaster
  • Hall Sensor
  • OTA, OTG
  • Wireless Display Sharing
  • Smart Fast Charging
  • DTS Sound System
  • Smart Gesture
  • Data Clone
  • Smart Remote Control
  • Multi Touch (10 Fingers)
  • No comments

    Powered by Blogger.